অফবিট

৩ দিন পরেই ‘পঞ্চমহাপুরুষ রাজযোগ’! টাকার জোয়ার কোন রাশিতে, আর কারা থাকবে সতর্ক তালিকায়?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৯ এপ্রিল, রবিবার প্রেম ও বিলাসের গ্রহ শুক্র নিজের রাশি বৃষ রাশি-তে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ মতে, এই বিশেষ অবস্থানেই তৈরি হবে ‘মালব্য রাজযোগ’, যা পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম শক্তিশালী যোগ। এর প্রভাবে কিছু রাশির জীবনে আসবে অর্থ ও সাফল্যের বন্যা, আবার কিছু রাশিকে চলতে হবে একটু বুঝে-শুনে।

টাকার গদিতে যেসব রাশি
এই যোগের সবচেয়ে বেশি সুফল পেতে চলেছে কয়েকটি রাশি—

বৃষ রাশি: নিজের রাশিতে শুক্রের অবস্থান— অর্থ, কেরিয়ার ও ব্যক্তিত্ব— তিন দিকেই বড় উত্থান। নতুন আয়ের পথ খুলবে।

কর্কট রাশি: দীর্ঘদিনের অপেক্ষার পর আর্থিক স্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে।

মকর রাশি: বুদ্ধি ও পরিশ্রমে সাফল্য নিশ্চিত। সমাজে সম্মান ও কেরিয়ারে নতুন দরজা খুলবে।

বৃশ্চিক রাশি: ব্যবসা ও ব্যক্তিগত জীবনে উন্নতি। বিলাসিতা বাড়বে, এমনকি নতুন গাড়ি কেনার সম্ভাবনাও।

সতর্ক থাকতে হবে যাদের
সব রাশির জন্য কিন্তু সময় একরকম নয়—

মিথুন রাশি: আবেগে সিদ্ধান্ত নিলে বিপদ। আর্থিক লেনদেনে সাবধানতা জরুরি।

তুলা রাশি: মিশ্র ফল। সম্পর্ক ও মানসিক চাপ কিছুটা বাড়তে পারে।

ধনু রাশি: কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিকেও নজর দিন।

বাকিদের জন্য কী ইঙ্গিত?
মেষ রাশি: সম্পত্তি লাভের যোগ থাকলেও সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়।

সিংহ রাশি: পরিশ্রম করলে প্রোমোশনের সম্ভাবনা।

কন্যা রাশি: সৌভাগ্য সঙ্গী হবে, বিদেশ সংক্রান্ত কাজে লাভ।

কুম্ভ রাশি: দাম্পত্য ও আর্থিক দিক দুটোই মজবুত থাকবে।

মীন রাশি: নতুন সুযোগ ও পুরনো সম্পর্ক— দুই দিকেই সুখবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.