বিনোদন

বক্স অফিসে তুরুপের তাস ‘ছাবা’ , মুক্তির ৪ দিনেই আকাশ ছোঁয়া আয়

গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনার সিনেমা সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি, বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে। স্যাকনিল্কের মতে, সিনেমাটি প্রথম সোমবার বক্স অফিসে একটি পতনের সাক্ষী হয়। লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক অ্যাকশন ছবিটি ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি টাকার কিছু বেশি।

ওয়েবসাইটটি জানিয়েছে যে ছাবা তাঁর প্রথম সোমবার ২৪ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান অনুসারে মোট ১৪০.৫০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। গত শুক্রবার ছবিটি ৩১ কোটি রুপি আয় করে, যা ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য রেকর্ড ব্রেকিং আয় ছিল। এমনকী, গল্লি বয়ের রেকর্ডও ভেঙে দেয় এটি। সপ্তাহান্তে বিশাল লাফ দেয় এটি। শনিবারে ৩৭ কোটি টাকা এবং রবিবারে ৪৮.৫ কোটি টাকা আয় করে। তবে সোমবারে আয় কমেছে অর্ধেকেরও বেশি। দেশব্যপী চতুর্থ দিনে, ছাবা-র সংগ্রহ ২৪ কোটি। ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে এটি ইতিমধ্যেই।
গত ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’। ট্রেলার প্রকাশের পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। সিনেিমার পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন, ম্যাডক ফিল্মসের ব্যানারে। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত। ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছে ভিকি-কে, আর তাঁর স্ত্রীর চরিত্রে রশ্মিকা। সম্রাট ওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন।

এদিকে ভিকি-র অভিনয়ে মন্ত্রমুগ্ধ বউ ক্যাটরিনা কাইফ। অনলাইনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। ক্যাট লেখেন, ‘তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ,আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত।’
সঙ্গে ছাবা সম্পর্কে আরও লেখেন, ‘সিনেমার শেষ ৪০ মিনিট আপনাকে নিঃশব্দ করে দেবে! আমি একবার দেখেছি, আবার দেখতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.