আবহাওয়া

কালবৈশাখীর ইঙ্গিত আবহাওয়া দফতরের, বিকালের পর বদলাবে আবহাওয়া

রাজ্যজুড়ে গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন —পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও নদিয়ায় বিকেলের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা।

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আগাম আমেজ আরও জোরালো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ ও ধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলেই এই পরিবর্তন। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় আরও বদল দেখা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.