খেলাধুলারাজনীতিরাজ্য

‘গোট ট্যুরে’ বিশৃঙ্খলার ফলে ক্রিয়া মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস

সম্প্রতি বাংলার মানুষ তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন যুবভারতীতে ফুটবলের রাজপুত্র লিওনাল মেসির আগমন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে। যার জন্য বারংবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন রাজ্যের তৎকালীন ক্রিয়ামন্ত্রী অরুপ বিশ্বাস। পাশাপাশি এই ব্যবস্থাপনায় গাফিলতি নিয়ে এরইমধ্যে আদালতের নির্দেশে বোর্ড গঠন তদন্ত শুরু হয়েছে। এবার সেই পরিস্থিতিতে মন্ত্রিত্ব থেকে পদ থেকে অব্যাহতির ইচ্ছে চিঠি পাঠিয়েছেন। সেই ইচ্ছেতে সম্মতি দিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে আসতেই মাঠে তাঁকে ঘিরে ধরে কিছু অপ্রয়োজনী ভিড়। এমনকি সেখানে গিয়ে কোমড় ধরে বিশ্বখ্যাত ফুটবল তারকার সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে মন্ত্রীদের পরিবারের সদস্যরা মাঠের মাঝে ছবি তোলার ফলে সাধারণ মানুষ তারকার মুখটাও দেখতে পায়নি। এমনকি এরপরে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। বর্তমানে মহামান্য আদালতের নির্দেশে বোর্ড গঠন করে চলছে জোর কদমে তদন্ত। এবার সেই তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে ক্রিয়া মন্ত্রী পথ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করে চিঠি পাঠালেন অরূপ বিশ্বাস।

এবার অরূপ বিশ্বাসের সেই ইচ্ছেকে মান্যতা দিয়ে পদত্যাগ পত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সেই সমস্ত পদের দায়িত্ব সামলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। পাশাপাশি এই প্রসঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.