দেশ

ঋষিকেশে বড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কোচ

উত্তরাখণ্ডের ঋষিকেশে বড়সড় ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এল। সোমবার রাতে যোগ নগরী ঋষিকেশ স্টেশনের কাছে খণ্ডগাঁও এলাকার রেলইয়ার্ডে লাইনচ্যুত হল উজ্জয়িনী এক্সপ্রেসের (Ujjaini Express) তিনটি কোচ। তবে স্বস্তির খবর, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী উপস্থিত না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটিকে ইয়ার্ডে শান্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় শান্টিং লাইনের একেবারে শেষ প্রান্তে থাকা বাফার বা ‘ডেড এন্ড’-এ লোকোমোটিভটি ধাক্কা মারে। এর জেরে কোচগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং পরপর তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার অভিঘাতে একটি কোচ সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে যায়। আরও একটি কোচ মাঝখান থেকে বেঁকে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিদর্শনের কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত কোচগুলি সরিয়ে লাইন স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে।

উজ্জয়িনী এক্সপ্রেসটি মধ্যপ্রদেশের ইন্দোরের লক্ষ্মীবাই নগর এবং উত্তরাখণ্ডের যোগ নগরী ঋষিকেশের মধ্যে চলাচল করে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শান্টিংয়ের সময় গতি নিয়ন্ত্রণে সমস্যা অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

এই ঘটনার পর ফের রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.