একের পর এক পড়ুয়ার মৃত্যু। এবারে তেলেঙ্গানায় এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে তেলেঙ্গানা। এই প্রসঙ্গেই তেলেঙ্গানার শাসক গোষ্ঠীর উপর চড়াও হয়েছে বিরোধী শিবির। রীতিমত তেলেঙ্গানার শাসকদলকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আজ শনিবার X হ্যান্ডেলে তিনি লেখেন, “তেলেঙ্গানায় ২৩ বছর বয়সী এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মেয়েটি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বারবার স্থগিত এবং অনিয়মের কারণে নিজের জীবন শেষ করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা গেছে। শোক ও ক্রোধের এই সময়ে, আমরা মারি প্রাভালিকার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরীক্ষা পরিচালনায় বিআরএস সরকারের উদাসীনতার কারণে তেলেঙ্গানার হাজার হাজার তরুণ হতাশ এবং ক্ষুব্ধ। তেলেঙ্গানার তরুণরা দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অদক্ষ বিআরএস সরকারের জবাবদিহি চাইবে এবং রাজ্যে ক্ষমতা থেকে উত্খাত করবে এই সরকারে।”
দেশে পড়ুয়া মৃত্যু যেনো বেড়েই চলেছে। একের পর রাজ্য জুড়ে ছাত্রের বলি। দিন দিন এই পরিসংখ্যান পরিবর্তন হয়েই চলেছে।
সামনেই বিধানসভা ভোট। তার আগেই উতপ্ত দেশের একের পর এক রাজ্য। উত্তপ্ত হয়ে রয়েছে তেলেঙ্গানাও। সেখানে এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে।







