কলকাতারাজ্য

আরজি কর মামলায় নতুন মোড়, সম্পূর্ণ ঘটনাস্থল সিলের নির্দেশ হাইকোর্টের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। ঘটনাস্থল সম্পূর্ণ সিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আদালত জানিয়েছে, নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানিই আগে হবে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হতে চলেছে ডিভিশন বেঞ্চে।

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে মামলা সরে যাওয়ার পর বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি শুরু হয়। তদন্ত চলাকালীন সিবিআই আগেই সেমিনার হল সিল করেছিল। এবার আদালত নির্দেশ দিয়েছে, গোটা ঘটনাস্থলই সিল করতে হবে। পাশাপাশি সন্দীপ ঘোষের চেম্বারও সিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। সেই কারণেই পুনরায় সিবিআই তদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পরিবারের পক্ষ থেকে ৩৮টি প্রশ্নও আদালতে জমা দেওয়া হয়েছে, যা বৃহস্পতিবার বিবেচনা করা হবে। ওই দিন তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকেও এজলাসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সম্প্রতি রাজ্যে সরকার বদলের পর ফের সক্রিয় হয়েছে মামলার তদন্ত। ইতিমধ্যেই তিন আইপিএস অফিসার—বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন নজর বৃহস্পতিবারের শুনানির দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.