দেশ

বাইপাস থেকে কেমো—সবখানেই নগদে গুনতে হবে টাকা, থমকাল ক্যাশলেস সুবিধা

ভাবুন তো, হঠাৎ হার্টের সমস্যা বা কিডনির জটিলতার জন্য হাসপাতালে ভর্তি হতে হল। হাতে টাকা নেই, ভরসা একমাত্র ক্যাশলেস ট্রিটমেন্ট—কিন্তু দরজায় গিয়ে জানলেন, সেই সুবিধা আর নেই! ১ সেপ্টেম্বর থেকে উত্তর ভারতের বহু পরিবারকে এই দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে। কারণ দেশের শীর্ষ হাসপাতাল চেইন যেমন মেদান্তা ও ম্যাক্স হেলথকেয়ার ঘোষণা করেছে, তারা আর ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেবে না বাজাজ অ্যালিয়ান্স স্বাস্থ্যবিমার গ্রাহকদের জন্য। এই সিদ্ধান্তে এক লাফে বিপাকে পড়তে চলেছেন প্রায় ১৫,০০০ হাসপাতালের রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বছরের পর বছর ওষুধ, সরঞ্জাম, বিদ্যুৎ, এমনকি ডাক্তার-নার্সদের বেতন বাড়লেও বিমা সংস্থা পুরনো হারে বিল মিটিয়ে দিচ্ছে। তার ওপর ক্ষতিপূরণ কাটছাঁট ও দীর্ঘসূত্রিতা যেন শেষ আঘাত।

কিন্তু ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। যাদের ভরসা ছিল ক্যাশলেস চিকিৎসায়, তাদের এখন লাখ লাখ টাকা হাতে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। ভারতে হার্ট সার্জারির খরচ গড়ে ৩ থেকে ৭ লাখ টাকা, স্টেন্ট বসাতে লাগে কয়েক লক্ষ টাকা, কিডনি প্রতিস্থাপনে খরচ হতে পারে ১০ লাখ টাকারও বেশি, আর লিভার প্রতিস্থাপনের জন্য গুনতে হবে ২০-৩০ লাখ টাকা পর্যন্ত! এত বিপুল অর্থ একসঙ্গে জোগাড় করা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে কার্যত অসম্ভব। তাই প্রশ্ন উঠছে—চিকিৎসা কি আবার বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে? ১ সেপ্টেম্বর থেকেই উত্তর ভারতের বহু মানুষকে এই দুঃসহ বাস্তবের সামনে দাঁড়াতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.