বিদেশ

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা

বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে। সেই আন্দোলনের দাবি মেনে নেওয়ার পর কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। এরপর কিছুদিনের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেখানে স্পষ্ট দাবি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের। সোমবার সেই দাবি মেনে পদত্যাগ করলেন শেখ হাসিনা। তারপরেই তিনি বোনকে নিয়ে বাংলাদেশ ছাড়লেন।

এর আগে কোটাবিরোধী আন্দোলনের সময় প্রবল অশান্তিতে প্রাণ হারিয়েছে অনেক মানুষ। পাশাপাশি রক্ত ঝরেছে অনেক পুলিশের আধিকারিকদের। তবে আদালতের রায় অনুযায়ী আন্দোলনকারীদের সেই দাবি মেনে নিয়েছিল বাংলাদেশ সরকার। তারপরে কিছুদিনের জন্য শান্ত হয়েছিল পরিস্থিতি। ক্রমশ খুলতে আরম্ভ করেছিল স্কুল ও বিভিন্ন শিক্ষা কেন্দ্র। তবে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি নেয় বাংলাদেশ। এবার বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।

সেই দাবিতে কার্যত উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আজ সকাল থেকেই শেখ হাসিনা বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। তারপরেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় শেখ হাসিনার। সেই তাৎপর্যপূর্ণ বৈঠকেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর পদত্যাকের ৪৫ মিনিটের মাথায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবন ছেড়ে কুর্মিটোলা এয়ারবেসে পৌঁছায়। সেখান থেকেই সামরিক বাহিনীর হেলিকপ্টার AJAX1431 করে বাংলাদেশ থেকে বেরিয়ে যান।

এরপর শেখ হাসিনা দিল্লিতে আসার সম্ভাবনা রয়েছে। এমনকি অনেকেই আশঙ্কা করছে, দিল্লি থেকে তিনি অগ্রসর হবেন লন্ডনের উদ্দেশ্যে। সেই কপ্টারে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন রেহানা। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিল বিক্ষোভকারীরা। সেই ভবনের কার্যত চলছে লুটপাট। এছাড়াও সর্বসমক্ষে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তির উপর উঠে পা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা চলছে।গোটা বাংলাদেশ জুড়ে জ্বলছে আগুন। এছাড়াও বাংলাদেশে ক্রমাগত চলছে ভারতের বিরুদ্ধে স্লোগান।

পাশাপাশি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার কার্যালয়। এমনকি হামলা চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে। ইতিমধ্যেই সেনাপ্রধান সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে সবাইকে শান্ত হওয়ার জন্য আরজি জানিয়েছেন। একইসঙ্গে তাদের যা যা দাবি রয়েছে সবকিছু মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশের তিনটি প্রধান বিরোধীদলের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের। তারপরেই তিনি ঘোষণা করলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সরকার গড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.