আবহাওয়া

ফের ডেবি ঘূর্ণিঝড়ে দাপটের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর

হ্যারিকেন ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত বিধ্বস্ত উত্তরাখন্ড। তার মধ্যেই এবার ফের ঘূর্ণিঝড়ের সঙ্কেত দিল আবহাওয়া দপ্তর। ডেবি ঘূর্ণিঝড় ক্রমশই কিউবার পাশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

দেশের উত্তর থেকে দক্ষিণ দুর্যোগের চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যায় ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে কেদারনাথে আটকে রয়েছে বহু পুণ্যার্থী। এমনকি নিখোঁজ রয়েছে অনেকেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের সেরকম চিন্তার কারণ নেই। এই ডেবির দাপটে আশঙ্কা রয়েছে উত্তর আমেরিকায়। বেশ কিছুদিন ধরেই আমেরিকার কিছু জায়গায় একটানা বৃষ্টি হয়ে চলেছে। শুক্রবার থেকে সম্ভবত ক্রান্তীয় ঘূর্ণিঝড় থেকে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ডেবি ঘন্টায় ১৪ মাইল বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। ফ্লোরিডার পশ্চিম উপকূলে ঝড়টি আছড়ে পরবে বলে শোনা যাচ্ছে।

ডেবির চোখ রবিবার মেক্সিকো উপসাগরের দক্ষিণ পূর্ব ও পূর্ব দিকে অগ্রসর হবে। এছাড়াও রবিবার গভীর রাতে বা সোমবার ফ্লোরিডা উপসাগরের কূলে পোঁছাবে। বর্তমানে ডেবির অবস্থান ফ্লোরিডা থেকে প্রায় ১৬০ কিমি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে বলে পূর্বভাস। ২২ কিমি বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই ঝড়। এমনকি ডেবির প্রভাবে দক্ষিণ ফ্লোরিডা, কি ওয়েস্ট এবং বাহামা সহ বিভিন্ন জায়গায় এখন ৬৫ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.