হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি ছাড়ছে! মরসুম শুরুর আগেই সিটির আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে। আলভারেজকে নিয়ে জল্পনা এখনো তুঙ্গে। নতুন মরশুমে দলবদলে আলভারেজ ভালোই খবর তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে। জানা যাচ্ছে, আলভারেজ নিজেই নাকি ম্যানচেস্টার সিটিকে বলেছেন, তিনি আর থাকতে চান না। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সিটির জার্সিতে খুব বেশি সময় খেলারও সুযোগ পাননি।
সামাজিক মাধ্যমে দলবদল-সংক্রান্ত খবর দিয়েছেন ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি বলেছেন, ‘আলভারেজের এজেন্ট আগামী সপ্তাহেই স্পেন যাবেন, সেখানে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলাপ হবে।’ এখানে একটা কথা রোমানো স্পষ্টই বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি আলভারেজকে ছেড়ে দিলেও ভালো দাম হাতে নিয়েই ছাড়তে চাচ্ছে।’ আলভারেজের ক্ষেত্রে এই দাম ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরো হতে পারে। ফরাসি ক্লাব অবশ্য আলভারেজের জন্য আতলেতিকো মাদ্রিদের চেয়ে বেশি মূল্যের প্রস্তাব দিয়েছে।







