খেলাধুলা

দুটি মাঠে হবে WPL: লখনউ-বেঙ্গালুরু নয়, নবি মুম্বই ও বরোদায় পরের বছরের প্রতিযোগিতা

ভারতীয় মহিলা ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর! কয়েক সপ্তাহ আগে যেখানে ভারত মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতেছিল, সেই ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই আবার ফিরতে চলেছে মহিলাদের ক্রিকেটের উৎসব। সবকিছু ঠিক থাকলে, আগামী বছর মহিলাদের প্রিমিয়ার লিগ বা WPL-এর চতুর্থ মরসুমের জন্য নবি মুম্বইয়ের এই মাঠটিকে বেছে নেওয়া হয়েছে।

পরের মরসুমে WPL-এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আপাতত দুটি মাঠকে চূড়ান্ত করার পথে হাঁটছে। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম ছাড়াও অন্য মাঠটি হলো বরোদার কোটাম্বি স্টেডিয়াম।’ক্রিকবাজ়’ নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, পরেরবার WPL দুটি ভাগ হবে। প্রতিযোগিতার প্রথম ভাগ অনুষ্ঠিত হবে নবি মুম্বইয়ে। এরপর দ্বিতীয় ভাগ এবং ফাইনাল ম্যাচটি আয়োজিত হতে পারে বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে। যদিও প্রতিযোগিতাটি এখনও হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে চালু হয়নি।

আপাতত যা ঠিক হয়েছে, পরের বছর ৭ জানুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বডোদরায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। এর আগে ১১ জানুয়ারি সেই মাঠে ভারত বনাম নিউ জ়িল্যান্ডের মধ্যে একটি একদিনের ম্যাচ হওয়ারও কথা রয়েছে।সাধারণত WPL ফেব্রুয়ারি-মার্চ মাসে হলেও, পরের বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জাতীয় দলের অন্যান্য খেলার কথা মাথায় রেখে জানুয়ারি মাসকেই বেছে নেওয়া হয়েছে। বোর্ড এখনও দল মালিকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা চালাচ্ছে এবং আশা করা হচ্ছে, ২৭ নভেম্বর WPL নিলামের দিন মাঠের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে লখনউ এবং বেঙ্গালুরুতেও WPL হওয়ার কথা থাকলেও, বোর্ড আপাতত দুটি শহরেই প্রতিযোগিতাটি আয়োজন করতে চাইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.