একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে। বুধবার বারামতী বিমানবন্দরে বিমান ভেঙে পরে প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ার। এরপর ফের ঘটলো বিমান দুর্ঘটনা। ভেনেজুয়েলায় এই বিমান ভেঙে পরায় প্রাণ হারিয়েছে ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সময় মত দুপুর বেলা সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বিমানটি। তবে ভেনেজুয়েলায় অবতরণের সময় ঘটে বিপত্তি। সেই সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। তারপরেই কলম্বিয়ার সীমান্তের কাছে আচমকাই ভেঙে পরে বিচক্রাফ্ট ১৯০০ টুইন-প্রপেলার বিমানটি। এমনকি ওই পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেই বিমানেই ছিল ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু। সকলেই প্রাণ হারিয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয় তদন্ত শুরু হয়েছে।







