জেলা

শিলিগুড়িতে কাজ শুরু স্বনির্ভর গোষ্ঠীর !

নিজস্ব সংবাদদাতা : স্বনির্ভর গোষ্ঠীর নতুন মহিলা সদস্যাদের জন্য অনুষ্ঠিত টেরারিয়াম প্লান্টস এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির নেতাজী বয়েজ হাই স্কুল,২০ নং ওয়ার্ড শিলিগুড়িতে। আজ সকালে এই অনুষ্ঠানের সূচনা করে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িতে স্বনির্ভর গোষ্ঠির মহিলারা ভালো কাজ করছেন। তাদের হাত দিয়ে বহু ভালো জিনিস তৈরী করছেন।তাদের হাত ধরেই বিভিন্ন দিক থেকেই ভালো ভালো জিনিস ঘরেই তৈরী করা যাচ্ছে। আমি চেষ্টা করব সব ওয়ার্ডের কাউন্সিলারদের সাথে কথা বলেই প্রতিটি ওয়ার্ডেই এই স্বনির্ভর গোষ্ঠীর কাজ শুরু করব। যত মহিলা কাজ পাবেন তারা ভবিষ্যতে আরো দশজন মহিলাকে তৈরী করতে পারবেন। তাই সব কাউন্সিলারদের কাছে অনুরোধ সব ওয়ার্ডেই নিজেরা উদ্যেগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর কাজ শুরু করুন। মেয়র নিজে জানান আমাদের লক্ষ যতটা পারা যায় প্রতিটি ওয়ার্ড থেকে যতটা পারা যায় স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের যুক্ত করতে।এদিন মেয়রের সাথে সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.