গতকাল পাকিস্তানের সঙ্গে সুপার ফোরের ম্যাচ খেললো ভারত প্রেমদাসা স্টেডিয়ামে। ১২ ঘন্টার অপেক্ষায় শুধু তারপরই আছে সুপার ফোরের আরও একটা ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা। ঘরের মাঠেই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।গতকালের ম্যাচে পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করেছে বিরাট ও রাহুল। এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের ধুলোয় মিশিয়ে দেয় কেদার যাদব। তার স্পিন বোলিংয়ের কাছে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি।
সোমবারের ম্যাচে মাত্র ৩২ ওভারে বান্ডিল হয়ে যায় পাকিস্তান। ভারত ৫০ ওভারে ৩৫৬ রান টার্গেট দেয় ও পাকিস্তান ৩২ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। রবিবার বৃষ্টির রিজার্ভ ডেতে গতকাল খেলা হয় ও বিরাট কোহলি ও কে এল রাহুল ব্যাট করে ৩৫৬ রান টার্গেট দেয়। ভারত বোলিংয়ের সময় শুরু থেকেই পাকিস্তানের উপর চাপ দিতে থাকে। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ভারতের দুই অন্যতম পেস বোলার দূর্দান্ত বল করেন। তারপর আসে কেদার যাদব। কেদার যাদব এসে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন। সিরাজ, বুমরাহ, জাদেজা, যাদব ও পান্ডিয়ার বলের দাপটে পাকিস্তানের ভালো ভালো ব্যাটসম্যানদের শিবিরে পাঠান। এবার দেখার ব্যপার যে মঙ্গলবার অর্থাৎ আজ কি হয় পরপর দুটি ম্যাচ কি হবে আজকের ম্যাচ।







