বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় সুপারস্টার ও মেগাস্টারের নামের তালিকার মধ্যে উল্লেখযোগ্য ভাবে উঠে আসবে আমির খানের নাম। এমনকি মিস্টার পারফেক্ট বলেও বলিউডে তাঁর পরিচয় আছে। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে তাঁর সাফল্যের গ্রাফটা কিছুটা নিম্নমুখী বলা যায়। তারই মধ্যে এবার নায়ক নিয়ে ফেললেন এক বড়ো সিদ্ধান্ত। নতুন করে কি অভিনেতা কোনো কাজ শুরু করছেন?
বর্তমান সময় দাঁড়িয়ে বক্স বক্স অফিসে খুব একটা দাগ কাটতে পারছে না মিস্টার পারফেক্ট অর্থাৎ আমির খান। তবে তার জন্য মানুষের মধ্যে অভিনেতা জনপ্রিয়তা কিছু কমেনি। তাই এবার তিনি নতুন করে এক বড় সিদ্ধান্ত নিলেন। অভিনেতা এবার স্বয়ং আসতে চলেছে ইউটিউবের দুনিয়ায়।
ইউটিউবে নায়কের সেই চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’। কিছুদিনের মধ্যেই সেই চ্যানেল সারাদেশে মানুষের মুঠোফোনে থাকবে। তবে কি থাকবে সেই চ্যানেলের কন্টেন? যে কোন সিনেমা শ্যুটিংয়ের সময় ক্যামেরার লেন্সের পেছনে অনেক বিশেষ মধুর মুহূর্ত থাকে। সেই সময় অনেক হাসি-ঠাট্টা ও অনেক আনন্দের মুহূর্ত তৈরি হয়। সেই সমস্ত কিছুই ক্যামেরাবন্দি হলেও তা পর্দায় মানুষ দেখতে পায় না। তাই এবার তার দীর্ঘ ক্যারিয়ারে সেরকম বেশ কিছু অজানা ও দেখা মুহূর্ত এই ‘আমির খান টকিজ’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে নায়ক তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন। এবার সেই চ্যানেলের কনটেন্ট দেখার জন্য পুরো ভারতের মানুষ অপেক্ষায় বসে রয়েছে। পাশাপাশি এই খবরে প্রবল উচ্ছ্বাস দেখা দিয়েছে দর্শক মহলে।







