রাজ্য

“বাংলাকে টার্গেট করা হচ্ছে, অসম কেন নয়?” , সুপ্রিম কোর্টে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রীর

SIR-ইস্যুতে বেলা ১ টার কিছু সময় পর সুপ্রিম কোর্টে শুরু হয় শুনানি । শুনানির প্রথম থেকেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সওয়াল করেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন,”বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসম কেন নয়?”

SIR ইস্যুতে বারংবারই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ,কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে SIR হচ্ছে না ? বিজেপির অনুপ্রবেশের অভিযোগ নিয়েও বাংলার ভৌগোলিক অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শীর্ষ আদালতেও এই একই প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিচারপতিদের সামনে তাঁর অভিযোগ , টার্গেট করা হচ্ছে বাংলাকে । মুখ্যমন্ত্রীর কথায় একমাত্র বাংলাতেই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে । মুখ্যমন্ত্রী এই নিয়ে বলেন , “আপনার কোর্ট বলেছে আধার কার্ড নেওয়া হবে। কিন্তু তারা (কমিশন) নিচ্ছে না। মাত্র চারটি বিরোধী শাসিত রাজ্যে এসআইআর করা হচ্ছে।” তিনি আরো বলেন , “এত তাড়াহুড়ো করার কী আছে? ফেস্টিভ্যাল সিস্টেমে করেছে তারা।”

SIR এর ফলে যাদের মৃত্যু হয়েছে , তাদের কথা তুলে ধরে , মমতা ব্যানার্জি বলেন , “১০০ জন মানুষ মারা গিয়েছেন। BLO মারা যাচ্ছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে, অসম কেন নয়?”

মুখ্যমন্ত্রীর সওয়ালে , প্রধান বিচারপতির প্রতিক্রিয়া , ” আধার কার্ড নিয়ে যা বলার আমরা বলে দিয়েছি। আপনি একটা টিম দিন। যাঁদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে। যারা এই স্পেলিং মিসটেক এর বিষয়টা দেখবে।” তারপরেই তৃণমূল নেত্রী বলেন , “ERO, DM-দের কোনও পাওয়ার নেই। সব কিছু অতিক্রম করে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য থেকে স্টেট থেকে রোল অবজারভার আনা হয়েছে। মাইক্রো অবজারভাররা সব নাম বাদ দিচ্ছে। এরা সাধারণ মানুষকে ডকুমেন্ট দেখাতে দিচ্ছে না।”

তারপরই শেষ লগ্নে মমতা ব্যানার্জির মন্তব্য , “ওরা বাংলাকে টার্গেট করছে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। ওরা বাংলার মানুষকে বুলডোজার দিয়ে হত্যা করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.