কলকাতা

ফের একবার মমতার গলায় SIR বিরোধিতা , বইমেলার মঞ্চ থেকেও তুললেন প্রতিবাদের গর্জন

এসআইআর নিয়ে রীতিমতো হয়রানির শিকার হয়েছেন বহু মানুষ। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও বহুবার আওয়াজ তুলেছে যে ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে হয়রান করা হচ্ছে সাধারণ মানুষকে । ছোটখাটো যে কোনো বিষয় নিয়েই যেভাবে মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে , তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন এসআইআর নিয়ে । যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী , আরো অনেকে এসআইআরের শুনানির নোটিস পেয়েছেন তা নিয়ে ফের কটাক্ষ ছুঁড়ে দিলেন কমিশনের দিকে । পাশাপাশি ফের একবার সরব হন SIR এর ফলে মানুষের মৃত্যু নিয়ে। মুখ্যমন্ত্রী এদিন SIR নিয়ে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার জন্যও আহ্বান জানান।

মেলার মঞ্চ থেকেই , মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”বাংলায় এসআইআর চলছে। ইতিমধ্যে ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে পাঁচ-ছঘণ্টা করে লাইন দিতে হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,”লজিক্যাল ডিসক্রিপান্সি কোনওদিন এসআইআরে ছিল না। একমাত্র এই রাজ্যেই হচ্ছে। অন্য কোথাও হচ্ছে না। ডার্কলিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যাবেন।” পাশাপাশি চট্টোপাধ্যায় – চ্যাটার্জি , মুখোপাধ্যায় – মুখার্জি , এই ধরনের পদবী নিয়েও যেভাবে মানুষকে হেনস্তা করা হচ্ছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.