ডেঙ্গির কবল থেকে রক্ষা পেলো না নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এছাড়াও গলব্লাডার ও বার্ধক্য জনিত সমস্যায় ভুগছেন বজবজ বিধানসভার তৃণমূল বিধায়ক অশোক দেব।উল্টোদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বুধবার দলের সহকারীর সঙ্গে দেখা করতে যান রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন নিউ টাউন তৃণমূল বিধায়ক তাপস দেব। মঙ্গলবার তার রক্তের নমুনায় পাওয়া যায় ডেঙ্গি এর ভাইরাস। বাইপাস এর ধরে একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি আছেন তিনি। তার সুস্থতা কামনা করেছেন দলের কর্মী রা।
অপর দিকে, ২ দিন এর মধ্যে অস্ত্রোপচার করা হবে বজ বজ বিধানসভা কেন্দ্রের অপর তৃণমূল বিধায়ক অশোক দেবকে। জীবনের শেষ পর্যায়ে পদার্পণ করেছেন তিনি , গলব্লাডারে স্টোনও ধরা পড়েছে তার। এককথায় নানান রোগে ভুগছে এই তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইনজীবী।
হৃদরোগ আক্রান্ত হয়ে পড়েছেন চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসারত আছেন তিনি বুধবার তার সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।







