ফাঁস নিট পরীক্ষার প্রশ্নপত্র! সর্ব ভারতীয় এই পরীক্ষা নিয়ে উঠছে একাধিক অভিযোগ। সম্প্রতি আয়ুশ রাজ নামের এক পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছেন পাটনা পুলিশ আধিকারিকেরা। টাকার বিনিময়ে প্রশ্নপত্র পেয়েছিল এই পরীক্ষার্থী। শুধু আয়ুশই নয়, এই ঘটনায় মোট ১৯ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে বিহার পুলিশ আধিকারিকেরা।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্র আয়ুশ জানান, ” পাটনার লার্ন হোস্টেলে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম আমি প্রশ্নপত্র পাই, তার সঙ্গে উত্তরপত্রও ছিল। পরে পরীক্ষার হলে গিয়ে সেই প্রশ্ন পত্র ও পরীক্ষার প্রশ্নপত্র হুবহু এক।”
তবে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখনও মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ” নিট পরীক্ষার কোনও রকম দুর্নীতির প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই এই এনটিএয়র উপরে অভিযোগ আনার কোনও প্রশ্নই ওঠে না।”







