কলকাতা: নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের পূর্ণ মন্ত্রিসভা ও দপ্তর বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর নিজের কাছেই রেখেছেন। পাশাপাশি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির একাধিক পরিচিত মুখ। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর
ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর
বিদ্যুৎ দপ্তর
তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর
কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর
অন্যান্য অনাবণ্টিত দপ্তর
পূর্ণমন্ত্রী (ক্যাবিনেট মন্ত্রী)
১. নিশীথ প্রামাণিক – উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন
২. অশোক কীর্তনিয়া – খাদ্য ও সরবরাহ, সমবায়
৩. দিলীপ ঘোষ – পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপণন
৪. ক্ষুদিরাম টুডু – উপজাতি উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা
৫. অগ্নিমিত্রা পাল – নগর উন্নয়ন ও পৌর বিষয়ক
৬. দীপক বর্মন – স্কুল শিক্ষা, আবাসন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) ও বস্ত্র
৭. তাপস রায় – শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন, অ-প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি
৮. ড. শঙ্কর ঘোষ – সংসদীয় বিষয়ক, পর্যটন
৯. মনোজ কুমার ওরাওঁ – বন ও পরিবেশ
১০. অর্জুন সিং – শ্রম ও পরিবহন
১১. গৌরীশঙ্কর ঘোষ – অনগ্রসর শ্রেণী কল্যাণ, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা
১২. জগন্নাথ চট্টোপাধ্যায় – উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
১৩. স্বপন দাশগুপ্ত – অর্থ
১৪. ড. কল্যাণ চক্রবর্তী – তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন
১৫. ড. শরদ্বৎ মুখার্জী – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
১৬. অরূপ কুমার দাস – সেচ ও জলপথ
১৭. ড. অজয় কুমার পোদ্দার – জনস্বাস্থ্য কারিগরি (PHE), পূর্ত
১৮. দুধকুমার মণ্ডল – কৃষি
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
১. মালতী রাভা রায় – মহিলা ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি, কর্মসূচি পর্যবেক্ষণ
২. রাজেশ মাহাতো – প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য চাষ
৩. ড. ইন্দ্রনীল খাঁ – যুব কল্যাণ ও ক্রীড়া, উপভোক্তা বিষয়ক
প্রতিমন্ত্রী
১. জুয়েল মুর্মু – উপজাতি উন্নয়ন, সেচ ও জলপথ
২. ড. হরেকৃষ্ণ বেরা – উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
৩. আনন্দময় বর্মন – পরিবহন, অর্থ
৪. অশোক দিন্দা – কৃষি বিপণন, MSME ও বস্ত্র
৫. নাদিয়ার চাঁদ বাউরি – পূর্ত, অনগ্রসর শ্রেণী কল্যাণ
৬. বিশাল লামা – স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা
৭. শান্তনু প্রামাণিক – খাদ্য ও সরবরাহ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন
৮. মৌমিতা বিশ্বাস মিশ্র – শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি
৯. উমেশ রাই – সংসদীয় বিষয়ক, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক
১০. পূর্ণিমা চক্রবর্তী – তথ্য ও সংস্কৃতি, পর্যটন
১১. কৌশিক চৌধুরী – স্কুল শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবা
১২. ভাস্কর ভট্টাচার্য – জনস্বাস্থ্য কারিগরি (PHE), শ্রম
১৩. দিবাকর ঘরামি – সমবায়, বন ও পরিবেশ
১৪. অমিয় কিস্কু – খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন, কৃষি
১৫. কলিতা মাজি – আবাসন
১৬. গার্গী দাস ঘোষ – বিদ্যুৎ, অ-প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি
১৭. বিরাজ বিশ্বাস – আইন, বিচার বিভাগীয়, উত্তরবঙ্গ উন্নয়ন
১৮. দীপঙ্কর জানা – ভূমি ও ভূমি সংস্কার, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন, সুন্দরবন বিষয়ক
১৯. সুমনা সরকার – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মোট মন্ত্রী: ৪২ জন (মুখ্যমন্ত্রীসহ)।







