মাওবাদী দের ২৪ ঘন্টা ভারত বন্ধ এর ডাকের জেরে বেলপাহাড়ি, লালগড় এলাকায় অধিকাংশ দোকান পাট বন্ধ। বাসকর্মীরা ভয়ে বাস চালাতে নারাজ তাই বেশীরভাগ বাস চলাচল করেনি এই রুটে। বাস মালিকদের বক্তব্য পুলিশ নিরাপত্তার আশ্বাস দিতে ব্যার্থ। তাই কর্মীরা ভয়ে বাস চালাচ্ছেন না। ঝাড়খন্ড, বিহারে মাওবাদী দের বিরুদ্ধে অপারেশন এর প্রতিবাদে ২২তারিখ ভারত বনধ এর ডাক দেয় মাওবাদীরা। গতকাল রাতে ঝাড়খন্ডের চক্রধর পুরে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায় তারা। তবে ডাউন এবং আপ লাইন ঠিক থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক আছে। এরাজ্যে বন্ধএর কোনো প্রচার না থাকলেও সীমান্ত লাগোয়া বেলপাহাড়ি তে মুখে মুখে বনধ এর খবর ছড়ালে বেলপাহাড়ি এলাকা বনধ এর আকার ধারন করে। লালগড়েও দোকান বাজার বেশীরভাগ বন্ধ। বেলপাহাড়ি এলাকায় বেসরকারি বাস বেশীরভাগই বন্ধ হয়ে যায়। এর জন্য বাসমালিক সংগঠন এর সম্পাদক পুলিশ প্রশাসন কেই দায়ী করেছে। তবে জেলার বাকি অংশের জনজীবন স্বাভাবিক।
ঝাড়গ্রাম জেলার পুলিস সুপার অরিজিৎ সিনহা জানান এই জেলায় মাওবাদী দের কোনো কার্যকলাপ নেই। জন জীবন স্বাভাবিক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভালো মন্দ বোঝেন।







