রাজ্য

২৮ জুলাই নবান্ন অভিযানে অনুমতি দিল না হাইকোর্ট

জুলাই মাসের শেষের দিক থেকে শুরু করে আগস্ট জুড়ে একাধিকবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ২৮শে জুলাই ও ৯ই আগস্ট নবান্ন অভিযান আটকাতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি দ্বারস্থ হল। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল ২৮শে জুলাই কোনো রকম জমায়েত বরদাস্ত করবে না।

যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ বিভিন্ন ইস্যু নিয়ে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এই অভিযান রুখতে কলকাতার উচ্চ আদালতে মামলা দায়ের করে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানে ভারপ্রাপ্ত বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন যখন এই জমায়েতের অনুমতি দেয়নি। সেই কারণে আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে হাইকোর্টও এই জমায়েতের ক্ষেত্রে নির্দেশিকা জারি করছে।

হাইকোর্টের এই নির্দেশ যদি না মানা হয় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এক কথায় বলাই যায় সোমবার নবান্ন অভিযান নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। আন্দোলনের নামে ব্যবসা-বাণিজ্য যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা আদালতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.