কলকাতারাজনীতি

সকাল সকাল CID-এর নোটিস, তারপর ED-র অভিযান—চাপ বাড়ল মদন মিত্রের ওপর?

শনিবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কামারহাটিতে মদন মিত্রের বাসভবন এবং ভবানীপুরের একটি ঠিকানায় পৌঁছন ED আধিকারিকরা। পাশাপাশি সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার একটি ফ্ল্যাটেও তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, পুর নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন ও সম্ভাব্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান। শনিবার সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট আটটি জায়গায় একযোগে তল্লাশি চালানোর খবর মিলেছে।

এদিকে ED-র তল্লাশি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন মিত্র জানান, একই সকালে তাঁর বাড়িতে CID-ও গিয়েছিল। তিনি বলেন, “আমার বাড়িতেও সকালবেলা CID এসেছিল। সই জালকাণ্ড মামলায় সহযোগিতা করতে বলেছে। আমাকে বলেছে, আপনি এই নোটিসটা শুধু রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। আমাকে একটা নোটিস দিয়ে চলে গেছে। দেড় মিনিট ছিল।”

তবে ED-র এই তল্লাশি অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত মদন মিত্রের তরফে বিস্তারিত কোনও মন্তব্য পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান কতটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে, সেদিকেই নজর রয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.