কেন্দ্র

লোন নিতে চাইছেন? RBI-এর নতুন নিয়মে বাড়তে পারে কড়াকড়ি, গুরুত্ব পাবে CIBIL স্কোর

ভবিষ্যতে লোন পাওয়ার ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রস্তাবিত ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ (ECL) কাঠামো চালু হলে ঋণ অনুমোদনের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, ঋণ খেলাপি হওয়ার পর নয়, বরং আগেভাগেই গ্রাহকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন করবে ব্যাঙ্ক।

২০২৭ সালের ১ এপ্রিল থেকে এই কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধু বর্তমান আর্থিক অবস্থাই নয়, গ্রাহকের ভবিষ্যৎ ঋণ পরিশোধের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। EMI পরিশোধে অনিয়ম, আয়ের অস্থিরতা বা অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহারের মতো বিষয়গুলি লোন অনুমোদনে প্রভাব ফেলতে পারে।

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, CIBIL স্কোর ৭৩০-এর নিচে থাকলে লোন পাওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে বেশি সুদ, অতিরিক্ত নথিপত্র বা জামানতের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, উচ্চ CIBIL স্কোরধারীরা কম সুদে ঋণ ও বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

তাই ভবিষ্যতে লোন নেওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই সময়মতো EMI পরিশোধ, সঠিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার এবং অপ্রয়োজনীয় ঋণের আবেদন এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.