বিশ্ববাসী শিউরে উঠেছিলেন নেপালে এই ভয়ংকর বিমান দুর্ঘটনায়। আর সন্ধের পর মধ্যপ্রদেশ থেকে মিলল কপ্টারের বিভ্রান্তের খবর। যান্ত্রিক ত্রুটি খোজ মুখ্যমন্ত্রীর চপারে। জরুরি অবতরণ করানো হয়েছিল তার জন্য। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অল্পের জন্য অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন। তাকে চপার থেকে নামিয়ে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। প্রশ্ন ওঠা শুরু হয়েছে কেন আগে থেকে মুখ্যমন্ত্রীর চাপার গুরুত্ব দিয়ে দেখা হয়নি? সরাসরি ভাবে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যের দিকে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মানওয়াড় থেকে আকাশপথে ধার যাচ্ছিলেন। হঠাৎ এই কপ্টারটি ওড়ার পরে ঝাঁকুনি দেয়। সঙ্গে সঙ্গে সেখানে জরুরি অবতরণ করানো হয়। নিরাপত্তা রক্ষীরা নিরাপদে মুখ্যমন্ত্রীকে বাইরে নিয়ে আসেন। প্রাথমিক তদন্ত করে দেখা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি আছে।এরপর শিবরাজ সিং চৌহান একটি গাড়িতে উঠে ৭৫ কিলোমিটার দূরে ধারের দিকে রওনা দেন।
মানওয়াড়ের এসডিপিও ধীরাজ বব্বর জানাচ্ছেন, নিরাপদে অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রী চপারে যান্ত্রিক ত্রুটি দেখার সঙ্গে সঙ্গেই। কোনরকম ক্ষতি হয়নি মুখ্যমন্ত্রীর। সরকারি সূত্রে খবর এই দিন শিবরাজ সিং চৌহানের জনসভা ছিল মানোয়ারে। ধারেও একই ধরনের কর্মসূচি ছিল। সেই জন্যই তিনি চপারে যাচ্ছিলেন। তারপরে তাকে সড়ক পথ বেছে নিতে হলো।
চলতি বছরে বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন হয়তো দিনক্ষণ ঠিক করে দেবেন। ক্ষমতাসীন বিজেপি এখনই প্রচার শুরু করে দিয়েছে।কিন্তু শুরুতেই কপ্টার বিভ্রাটের ঘটনা তাতে ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে। কিভাবে এমন ত্রুটি হতে পারে ভিভিআইপি চপারে? সরকার উচ্চপর্যায়ে তদন্তে নেমেছে।







