খেলাধুলাদেশ

ভারত-পাক সংঘাতের আঁচ, স্থগিত হয়ে গেল আইপিএল

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আচমকা স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৃহস্পতিবার আইপিএলের পূর্বনির্ধারিত ম্যাচ বাতিল করার পরেই জরুরি বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সূত্রের ইতিমধ্যেই জানানো হয়েছে, এই পরিস্থিতিতে নিরাপত্তা জনিত কারণেই অনির্দিষ্ট কালের জন্য আইপিএল ম্যাচ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ ১৮ বছর ধরে আইপিএল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে। আটটি দল থেকে বেড়ে এখন দশটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসে ভারতসেরা দল। গত বছর এই খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস সর্বোচ্চ পাঁচ বার করে এই ট্রফি নিজেদের ঘরে তুলেছে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের মতো দল এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।
কিন্তু মাঠের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের বাইরেও যে অন্য এক বৃহত্তর সংঘাতের ছায়া পড়তে পারে, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অস্থির পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই পরিস্থিতিতে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এবং সামগ্রিক শান্তিরক্ষার কথা মাথায় রেখেই আইপিএল স্থগিত করার মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হল বিসিসিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.