দেশ

PAN Card: বড় আর্থিক লেনদেনে বাধ্যতামূলক, না মানলে জরিমানা

আয়কর দফতর আর্থিক লেনদেনের উপর নজরদারি আরও কড়া করেছে। তাই নির্দিষ্ট কিছু বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড (PAN Card) দেওয়া এখন বাধ্যতামূলক। নিয়ম না মানলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

বর্তমানে শুধু আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ডিম্যাট অ্যাকাউন্ট চালু করা কিংবা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর বিধি অনুযায়ী, ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি লেনদেন, ২ লক্ষ টাকার বেশি দামের পণ্য বা পরিষেবা ক্রয়, ১ লক্ষ টাকার বেশি মূল্যের তালিকাভুক্ত নয় এমন শেয়ার কেনাবেচা এবং ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনার ক্ষেত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক।

প্যান কার্ডের মাধ্যমে হওয়া লেনদেনের তথ্য AIS, Form 26AS ও SFT রিপোর্টে নথিভুক্ত থাকে। আয়, খরচ ও বিনিয়োগের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে আয়কর দফতর ব্যাখ্যা চাইতে পারে। পাশাপাশি ভুল বা ভুয়ো প্যান নম্বর ব্যবহার করলে আইনি জটিলতার পাশাপাশি জরিমানাও হতে পারে। স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে প্যান কার্ডের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.