রাজ্য

১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা, ১৫ দিন মিলবে অনলাইনে স্ব-গণনার সুযোগ

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের জনগণনা শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। এবারের জনগণনার অন্যতম বিশেষত্ব হল, প্রথমবারের মতো নাগরিকরা অনলাইনে নিজেদের তথ্য নিজেরাই জমা দেওয়ার সুযোগ পাবেন। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে স্ব-গণনা বা সেল্ফ এনুমারেশন পর্ব। এই সময়ে নির্দিষ্ট মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পরিবারের প্রধান সদস্য একটি ফর্ম পূরণ করে পরিবারের সকলের তথ্য জমা দিতে পারবেন।

১৫ আগস্টের পর, অর্থাৎ ১৬ আগস্ট থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। গণনাকারীরা নাগরিকদের দেওয়া তথ্য যাচাই করবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই অফলাইন তথ্য সংগ্রহের কাজ চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতি ১০ বছর অন্তর হওয়া জনগণনা ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়। এবার দেশজুড়ে প্রায় ১৩৫ কোটি মানুষের তথ্য সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেবেন ৩০ লক্ষেরও বেশি গণনাকারী ও সুপারভাইজার। স্কুলশিক্ষক, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মীদের এই কাজে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা শেষ হওয়ার পর অসম ও ত্রিপুরায় এই প্রক্রিয়া শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.