জেলা

গোশালা রোড এলাকার এক ব্যক্তির উপর দুষ্কৃতী হামলা

লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে রাজেশ সিং নামে এক ব্যক্তিকে বাইকে করে এসে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তির পেটে গুলি লাগে।ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে।খবর দেওয়া হয় লিলুয়া থানায়।ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসে।আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে।এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই কান্ডটি ঘটিয়েছে দুষ্কৃতীরা।ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

পুলিশ সূত্রে জানা গেছে পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত ছিল। এর আগে খুনের ঘটনায় জেল খেটেছিল এই রাজেশ সিং।তবে এই ঘটনায় কি রহস্য রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
লিলুয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.