সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত নির্বাচন। শাসক দল তৃনমূল কংগ্রেসের সাথে পাল্লা দিয়ে বিরোধীরা প্রচারে জোর বাড়াচ্ছে। পিছিয়ে নেই সিপিএমও। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে প্রচার শুরু করে দিলো সিপিএম। রবিবার ঘাটালের টাউন হলে কর্মীসভায় উপস্থিত ছিলেন CPM নেতা সূর্যকান্ত মিশ্র। এদিনের কর্মীসভায় গ্রামে গ্রামে বুথ ভিত্তিক তৃনমূলের দূর্নীতি এবং সরকারী প্রকল্পের বেনিয়মের বিরুদ্ধে সরব হওয়ার পরামর্শ দেন তিনি।
এই কর্মীসভায় ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত থেকে এরিয়া সহ বুথ ভিত্তিক নেতৃত্বরা হাজির ছিল। সেখানে নিয়োগ সংক্রান্ত দূর্নীতির সংগে পঞ্চায়েত এলাকায় সাধারন মানুষের স্বার্থ জড়িত আছে এমন ক্ষেত্রে দূর্নীতির বিষয়গুলি সামনে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। হাতে প্রমান নিয়ে গ্রামে গ্রামে মিটিং মিছিল করে সেগুলি মানুষের সামনে তুলে ধরার সাথে পথসভা এবং পাড়ার মোড়ে সান্ধ্যসভা করার নির্দেশ দেওয়া হয়।







