জেলা

বন্ধু-স্ত্রীর গোপন সম্পর্কের প্রকাশ্যে স্বামীর হাতে খুন বন্ধু

স্বামীর বন্ধুর সঙ্গেই ছিল স্ত্রীর গোপন সম্পর্ক! তা জানতে পেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হুগলির পোলবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ।
পুলিশ ও পরিবার জানিয়েছেন, পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকার সরকারের সাথে বছর চারেক আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। বিয়ের পরেই সাগরিকার সাথে অভিজিতের এক বন্ধু রাজ বর্মণের সম্পর্ক গড়ে ওঠে।
তা নিয়ে পরিবারে অশান্তিও চলত। কিছু দিন আগে মহানাদে মায়ের কাছে যান সাগরিকা। সেখানে রবিবার রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে রাজও গিয়েছিলেন। সেই সময় অভিজিৎ তাঁকে খুন করে বলে অভিযোগ।
সাগরিকা জানান, ”আমি রাজকে ভালবাসতাম। গতকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করিয়েছিল ওকে। জানতে চাইছিল এসেছে কি না। রাজ জানিয়েছিল, ও শিব মন্দিরে আছে। আমি গিয়ে ওকে চলে যেতে বলি। সেই সময়েই অভিজিৎ ছুরি দিয়ে ওকে এলোপাথাড়ি কোপ মারে।”
জানা গিয়েছে, জখম অবস্থায় রাজকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইমামবাড়া হাসপাতাসেই মৃতের দেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানান, ঘটনার তদন্ত শুরু হয়।
সাগরিকার মা কল্যাণী সরকার জানান, ”মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে অত্যাচার করা হত ওকে। জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত। জামাই পছন্দ করত না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.