রাজনীতি

রাজ্য নির্বাচন কমিশানের অফিসে তালা লাগালেন শুভেন্দু !

Breaking News :
ভোটের দিন উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য। নির্বাচনকে প্রহসনে পরিনত করেছে তৃনমূল। এমনি অভিযোগ করে দুপুরেই নির্বাচন কমিশানের অফিসে তালা লাগানোর হুঙ্কার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো সন্ধ্যায় করে দেখালেন তিনি।

পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা লাগিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু। তখন তাঁর হাতে লাগানো ছিল কালো ব্যান্ড। নেতাদের সঙ্গে নিয়ে কমিশনের অফিসে তালা লাগালেন তিনি। এই অফিসেই বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যে অফিস থেকে নির্বাচন পরিচালিত হয় বিজেপি নেতার সৌজন্যে সেখানেই পড়ল তালা।

রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছেন, “গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আজ ভোট দিতে পারেননি। এই ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় রাজীব সিনহার উদ্যোগে লুঠ হয়ে গিয়েছে। আমার এই নিয়ে চার বার আসা হল। আমাদের ইলেকশন কোঅর্ডিনেটর শিশির বাজোরিয়ার ১০ বার আসা হল। বারে বারে প্রতিবাদ করেছেন সবাই। এই নির্বাচনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব এ রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। তাই আমরা সারাদিন মাঠে ময়দানে লড়াই করেছি।”

শুভেন্দু বলেন, “কমিশনারকে ফোন করে জিজ্ঞাসা করলাম আর কত রক্ত দরকার আপনার।” দুপুরেই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির যুব কর্মীরা। কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও অসন্তুষ্ট শুভেন্দু অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.