চিকিত্সকরা মনে করেন, ছয় মাস পর্যন্ত অবশ্যই নবজাত শিশুকে স্তন্যপান করাতে হয়। কখনো কখনো শিশু ব্রেস্ট মিল্ক ঠিকমতো পায় না। তখন চিকিৎসকদের পরামর্শ নিয়ে শিশুকে ফর্মুলা মিল্ক দেয়া হয়। জল খেতে নিষেধ করা হয়, ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাওয়ালে।
এই বিষয়ে অভিভাবকের মনে নানা প্রশ্ন জাগে, শিশুটির কি তেষ্টা পায়না। কেন জিভ বের করে সে। সন্তানের কষ্টের কথা ভেবে অনেকেই জল খাইয়ে দেন। এই কাজটি করা কি ঠিক? ছয় মাস পর্যন্ত শিশুকে জল দেওয়া হয় না তার কারণ হল,
পুষ্টিগত ঘাটতির সমস্যা -হেলথলাইন জানিয়েছে, সদ্যজাত শিশুদের পাকস্থলী খুব ছোট হয়। ১ থেকে ২ চা চামচ মাএ তরল ধরে এতে। পেট খালি হয়ও খুব সহজেই। সদ্যজাতকে সারাদিনে তাই একটু বাদে বাদেই খাওয়াতে হয়। শিশুটির পেট তাই দুধের পুষ্টিতেই ভরিয়ে রাখার দরকার। শিশুকে যদি জল খাওয়ানো হয় তবে পাকস্থলী ভোরে যায়। ভিটামিন, ফ্যাট, ক্যালোরি এবং মিনারেলের জন্যে জায়গা থাকে না। শিশুটির শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে।
শারীরিক ক্ষতির সম্ভাবনা- প্রাপ্তবয়স্কদের মতো যকৃতের গঠন হয় না একটি শিশুর। যকৃতের সম্পূর্ণ তৈরি হতে কিছুটা সময় দরকার হয়। জল খাওয়াতে গেলে কিডনিতে সমস্যা হতে পারে।
শিশুকে বেশি জল খাওয়ালে হাইপোনেট্রেমিয়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারে এমনটাই বলছেন হেলথলাইন। ঘটতে পারে ওয়াটার ইনটক্সিকেশনও।
আমাদের করনীয় কাজ-
ছয় মাস পর্যন্ত শিশুকে ভালো শুধুমাত্র দুধ খাওয়ানোই। চিকিত্সকরাও সব সময় এই পরামর্শই দেন। শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত চিকিৎসকদের কথা মত। জল না খাওয়ানোই ভালো। যদি জল খাওয়াতে খুব ইচ্ছে হয় তবে অবশ্যই চিকিৎসকের সাথে আগে কথা বলে নিন। চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করুন।
ছয় মাস হয়ে গেলে একটু একটু করে জল দিতে পারেন কিন্তু অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ মত।







