বৃহস্পতিবার রাতের আকাশে আচমকা এক আলো দেখা গিয়েছে, যাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাঁকুড়া, দুই মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই আলো চোখে পড়েছে বলে জানা যাচ্ছে।
শীত পড়ার সাথে সাথে দিন ছোট হতে থাকে। বিকেল ৫ টার পর থেকে কমতে শুরু করে সূর্যের আলো। আর এদিন ঘটনাটি পর প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা বেজে ৫০ মিনিট থেকে ৬ টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। যা দেখতে ছিল কিছুটা সার্চলাইটের মতো। আলোটি বেশ স্পষ্ট ছিল।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি চোখে পড়ার পর আলোকে ঘিরে বিভিন্ন রকম রহস্য দানা বেঁধেছে। তবে এখনও পর্যন্ত আলোর উত্স সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।







