পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ছোটো বড়ো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আর কী কী নিয়ম ধার্য্য করা হয়েছে সেই বিষয়ে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্য পদের নাম:- রাজ্য ভূমি ও ভূমি সংস্কারের দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের নিয়মাবলী:-
১) এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই নিজস্ব বায়োডাটা আনতে হবে বায়োডাটায় আবেদনকারীর বর্তমান ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।
২) তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট সেল অ্যাটেস্টেড করে সঙ্গে রাখতে হবে।
৩) সবকিছু একসঙ্গে খামে করে রেখে দিয়ে ইন্টারভিউয়ের দিন সাথে করে নিয়ে আসতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীকে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছাতে হবে। সেখানে পরপর লাইন দিয়ে দারাতে হবে। ইন্টারভিউ করে তারপর একজন একজন করে ডাকা হবে। কিছু সহজে প্রশ্নের মাধ্যমে শর্টলিস্ট করা হবে। তারপর একেক জনকে জয়নিং লেটার পাঠানো হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১)আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২)দেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
৩)এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
৪)কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)।
৫) মাধ্যমিক পাশের রেজাল্ট।
৬) উচ্চ মাধ্যমিক সহ আরো অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট।
৭)আবেদনকারী নিজস্ব সিগনেচার।
৮) ডিসচার্জ সার্টিফিকেট এর এক কপি জেরক্স ৯)রিটায়ারমেন্টের আগের মাসের স্যালারির স্ক্রিপ্ট এর এক কপি জেরক্স
শিক্ষাগত যোগ্যতা:, উক্ত পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থী হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।
বয়সের পরিসীমা:- আবেদনকারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানা:- ১৩ই এপ্রিল সকল দশটা থেকে ইন্টারভিউ এর তারিখ ধার্য করা হয়েছে যারা ইচ্ছুক নিম্নে দেয়া ঠিকানায় এসে উপস্থিত হবেন।
Office Chamber of the Additional
District Magistrate & District Land
& Land Reforms Officer, Jhargram







