বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি

ফের চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। এবার মৃত্যু হল তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার মধ্যরাতে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৪৮। শোকস্তব্ধ গোটা তামিল চলচ্চিত্র জগত।

অভিনেতা ড্যানিয়েল বালাজি ২০২২ সালে বড়পর্দায় ডেবিউ করেন। এই তামিল অভিনেতা মূলত খলচরিত্রে মানুষের মন জয় করেছেন। তারপর থেকে তামিল খলনায়কের ঝুলিতে আসে একের পর হিট সিনেমা। তারমধ্যে রয়েছে ‘ইয়েন্নাই অরিন্ধাল’, ‘আচ্ছাম ইয়েনবধু মাদামাইয়াদা’, ‘বৈরাভা’, ‘ভাদা চেন্নাই’ ও ‘বিগিল’।  এমনকি শেষবারের জন্য অভিনেতাকে পর্দায় দেখা যায়  ‘আরিয়াবন’ সিনেমায়।

অভিনেতাকে বেশিরভাগ তামিল সিনেমায় দেখা গেছে। তবে তিনি তামিলের পাশাপাশি মলয়ালম, তেলুগু ও কন্নড় সিনেমাতেও কাজ করেছেন। এমনকি তিনি ছোট পর্দায় একাধিক কাজের মাধ্যমে মানুষের। টেলিভিশন জগতে পা রাখেন রাদিকা শরৎকুমারের ‘চিঠি’র হাত ধরে। এই স্বনামধন্য অভিনেতার অকাল প্রয়াণে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র জগতে হয়ে গেল এক অপরিনিয় ক্ষতি জানিয়েছে অন্যান্য শিল্পীরা।

গতকাল মাঝরাতে আচমকা বুকে ব্যথা ওঠে। এরপর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ করে জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমনকি পরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপরই প্রয়াত হন অভিনেতা। শেষকৃত্যের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পুরাসাইওয়ালকামের বাসভবনে। সেখানে স্বনামধন্য অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে। পাশাপাশি অনেক শিল্পীরা এই অকাল প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন।

পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.