১৯৪২ সালে ২৫ জুন অবিভক্ত বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। শৈশব কেটেছে হুগলির-চুঁচুড়ায়। ১২ বছর বয়স থেকেই স্বরচিত গানের সুরারোপ করেছেন।
বিশেষ খ্যাতি লাভ করেছিলেন ‘আমি বাংলার গান গাই’ এই গানটির জন্য। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতির কারণে এস এস কে এম এ ভর্তি হন। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার সাথে দেখাও করে গিয়েছেন। অসুস্থ অবস্থাতেও তার গলায় গাওয়া আমি বাংলার গান গাই গানটি শুনে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের। কিডনিতে সংক্রমনের পরিমাণ বাড়তে শুরু করে সেই সঙ্গে অন্যান্য বাংলায় গান অঙ্গে সংক্রমনের পরিমাণও বাড়তে শুরু করে। গতকাল রাতে ডায়ালিসিস এর জন্য নিয়ে যাওয়া হলেও শরীর ধকল নিতে পারেনি। আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় ৮৩ বছর বয়সী এই সংগীত শিল্পীর।
ইতিমধ্যে ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস দোলাসনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে হাজির হয়েছেন এসএসকেএমএ। পরিবারের লোকেরা ও এসে উপস্থিত হয়েছেন এসএসকেএম এর মেইন ব্লকে। সূত্র মারফত খবর প্রথমে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মরদেহকে ।







