চাকরি

বর্তমানে সবচেয়ে বড় খবর! চালু হল ‘NEET’ পরীক্ষার সংশোধন প্রক্রিয়া

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) 2023 পরীক্ষার আবেদন পত্র সংশোধন প্রক্রিয়া চালু হয়েছে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (neet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের তথ্য সংশোধন করতে পারবেন।

• আবেদনপত্রের তথ্য সংশোধন করার পদ্ধতি :-

১) পরীক্ষার্থীদের প্রথমে (neet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘NEET(UG) 2023 Correction Window’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার লগইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) তারপর নির্দিষ্ট তথ্য গুলি এডিট করতে পারবেন।

৫) এরপর সংশোধন সম্পন্ন হলে আবেদনপত্রটি পরীক্ষার্থীদের সাবমিট করতে হবে।

জানিয়ে রাখি, পরীক্ষার্থীরা আগামী ১৭ই এপ্রিল ২০২৩ পর্যন্ত আবেদনপত্র সংশোধন করতে পারবেন। তবে এর মধ্যে মোবাইল নম্বর, ইমেল এ
অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ও বর্তমান অ্যাড্রেস সংশোধন করা যাবে না। তবে আধার ভেরিফায়েড ও নন আধার ভেরিফায়েড প্রার্থীরা যে যে সংশোধন গুলি করতে পারবেন তার একটি তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, NEET(UG) 2023 পরীক্ষাটি আয়োজিত হবে ৭ই মে ২০২৩। বলে দিই, পরীক্ষাটি হবে পেন এন্ড পেপার অর্থাৎ অফলাইন মোডে। এছাড়া এ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের নজর রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.