ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের (Train) কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভারতীয় রেল (Indian railways) বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময়ে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে অনেক নিয়ম-কানুন আনতে থাকেন ও রেলওয়ের ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করতে থাকেন। তবে রেল ভারতের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই ভারতীয় রেলওয়ে সম্পর্কে অনেক তথ্য ও নিয়ম-কানুনের বিষয় জানিনা।
যেমন আপনি কি জানেন ভারতের কোথায় একই জায়গায় দুটি স্টেশন রয়েছে (both station in same place and opposite of each other)? কি প্রশ্ন শুনে অবাক হলেন? তবে জানিয়ে রাখি এই ঘটনা সত্যি। ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মুখোমুখি দুটি আলাদা আলাদা স্টেশন রয়েছে। অর্থাৎ একপারে একটি স্টেশন ও অন্য পারে আরেকটি স্টেশন (Both station in same place Just opposite of each other)। এই জায়গাটি হলো মহারাষ্ট্রের অহমনগর জেলার শ্রীরামপুর ও বেলাপুর হলো দুটি আলাদা আলাদা স্টেশন যা একই জায়গায় একেঅপরের মুখোমুখি অবস্থিত। এই দুটি স্টেশনের মধ্যে একটি রেলওয়ে ট্র্যাকের দূরত্ব রয়েছে। ট্র্যাকের এক পারে শ্রীরামপুর স্টেশন (Shrirampur station) ও অন্য পারে বেলাপুর স্টেশন (Belapur station)। যারা এখানে থাকে তারা প্রতিদিন এই স্টেশন দুটি থেকে যাত্রা করে ও তারা এই জায়গার বিষয় বিস্তারিত জানে। কিন্তু আপনি যদি এই জায়গায় প্রথমবার যান আপনি কনফিউজড হয়ে যাবেন।







