অফবিট

১৪৪ বছর পর মাঘী পূর্ণিমায় দুর্লভ মহাযোগ! মাহেন্দ্রক্ষণে করুন এই কাজগুলি জীবনে ফিরে আসবে সুখ সমৃদ্ধি

এই বছর মাঘী পূর্ণিমায় ১৪৪ বছরে একবার ঘটে এমন এক বিরল যোগ তৈরি হয়েছে, যা অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে।

বিশেষ তিথিতে ভাগ্য বদলের সুযোগ, মাঘী পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না; এবারের মাঘী পূর্ণিমা অত্যন্ত শুভ এবং বিরল এক যোগ তৈরি করছে, যা ১৪৪ বছর পরে ঘটছে। আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়ে চার দিন ধরে চলবে এই পবিত্র তিথি। বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম অনুসরণ করলে এই পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং জীবনে সুখ-সমৃদ্ধি প্রবেশ করতে পারে। তাই মাঘী পূর্ণিমার পূণ্য সময়ে এই গুরুত্বপূর্ণ কাজগুলি করা অত্যন্ত ফলদায়ক হবে।

১. মাঘী পূর্ণিমায় সকালে ঘুম থেকে উঠুন। যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন। সূর্যকে জল অর্পণ করে স্তোত্র পাঠ করুন। লাল বস্ত্র পরুন।

২. মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই দানধ্যান করুন। মিছরি, চিনি এবং চাল দান করতে পারলে সুফল মিলবেই। মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল, তামার পাত্র দান করুন। বুধের দোষ থাকলে আমলকী দান করতে পারেন। বিয়ে নিয়ে কোনও জটিলতা থাকলে সরষে, জাফরান, ভুট্টাও দান করতে পারেন।

৩. মাঘী পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না।

৪. সম্পদ ও সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্রনাম স্তোত্রপাঠ করতে পারেন।

৫. অর্থবৃদ্ধির জন্য ১১টি কড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। সকাল, সন্ধ্যা নিয়মিত পুজো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.