ভারতের চারটি ধাম (তীর্থস্থান) এর মধ্যে অন্যতম হলো পুরীর শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটি ওড়িশা রাজ্যের প্রাচীন শহর পুরীতে অবস্থিত। ভগবান বিষ্ণুর এক রূপ, জগন্নাথের প্রতি উৎসর্গীকৃত, এই প্রাচীন মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এখনকার রথযাত্রা বিশ্ব বিখ্যাত।
তবে এই মন্দিরে প্রবেশের জন্য অনেক নিয়ম আছে, যা পূরণ করতে হয়।
কে কে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে?
জগন্নাথ মন্দির সম্পর্কে সবচেয়ে বড় কথা হল এখানে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন। অন্য কোন ধর্মের ব্যক্তিকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না, সে বিদেশী ভক্তই হোক না কেন। এই নিয়ম এতটাই কঠোর যে ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও জগন্নাথ মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি কারণ তিনি একজন পারসি ধর্মের ব্যক্তি ফিরোজ গান্ধীকে বিয়ে করেছিলেন।
এই ৩ ধর্মের লোকদের জন্য ছাড়
জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়াও আরও ৩ টি ধর্মের লোকদের প্রবেশ করার অনুমতি রয়েছে। এই ধর্মগুলি হল – শিখ, বৌদ্ধ এবং জৈন। এই তিন ধর্মের লোকদের জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কারণ এগুলি কোন আলাদা ধর্ম নয় বরং হিন্দু ধর্ম থেকে উদ্ভূত বিভিন্ন সম্প্রদায় যা পরবর্তীকালে ধর্ম হিসাবে পরিচিতি পেয়েছে। অর্থাৎ হিন্দু ছাড়াও শিখ, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীরাও সহজেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন।







