রাজনীতিরাজ্য

বিতর্কিত মন্তব্যে ক্ষোভ, শোকজের জবাবে ক্ষমা চাইলেন মদন মিত্র

কসবা ল কলেজে ছাত্রীর উপর সংঘটিত ধর্ষণকাণ্ড ঘিরে বিতর্কে জড়ান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এক সংবাদমাধ্যমে অংশ নিয়ে তিনি বলেন, “ওই ছাত্রীটির একা কলেজে যাওয়া উচিত হয়নি।” তাঁর এই মন্তব্যে নারীবিদ্বেষের অভিযোগ ওঠে এবং চারদিক থেকে সমালোচনার মুখে পড়েন তিনি।

তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে জানায়, এটি দলের মত নয়, মদনের ব্যক্তিগত অভিমত। দল নারীর অধিকার ও মর্যাদার পক্ষে। এরপর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তিন দিনের মধ্যে জবাব চাইলে তিনি সোমবার রাতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান।

মদন মিত্র জানান, তাঁর মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কখনও কাউকে আঘাত দিতে চাননি। তিনি বরাবরই নারীদের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান।

তবে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কীভাবে এমন সংবেদনশীল বিষয়ে মন্তব্য করতে গিয়ে আরও সংযত হলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যজুড়ে প্রতিবাদের আবহে মদনের এই মন্তব্য দলকে আরও চাপে ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.