ঘাড় বা গলার ত্বক কালো হয়ে যাওয়া, বা কালো ছোপ পড়া অনেকের কাছেই খুব অস্বস্তিকর একটি সমস্যা। অন্যের সামনে অস্বস্তির কারণ তো হয়ে দাঁড়ায় বটেই, অনেকে এর কারণে পছন্দের পোশাকও পরতে পারেন না। তাহলে আজই জেনে নিন সমস্যার সমাধান
অ্যালো ভেরা– বেশকিছু এনজাইমের কারণে গলা-ঘাড়ে কালো দাগ হয়। অ্যালো ভেরায় থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট যা এইসমস্ত এনজাইমের কার্যকারিতায় বাধাপ্রদান করে। পাশাপাশি ত্বককে রাখে আদ্র। ঘাড়-গলার কালো অংশে অ্যালো ভেরা জেল বা পাতা থেকে বার করা টাটকা অ্যালো ভেরা লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা– দু’চামচ বেকিং সোডা জলে মিশিয়ে মিশ্রণ বানিয়ে কালচে ছোপের উপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে আঙুল দিয়ে স্ক্রাব করে নেবেন। বেকিং সোডা লাগানোর পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।
আলুর রস– আলুতে রয়েছে ব্লিচিং বৈশিষ্ট্য যা ত্বকের রং হালকা করতে পারে। একটা আলু ব্লেন্ডাররে ঘষে নিয়ে, ছেঁকে রস বার করে নিন। এই রস তুলোয় লাগিয়ে কালচে ছোপের অংশে লাগিয়ে রাখুন। একদম শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।







