গরমের দাপট চলছে গোটা দেশজুড়ে। সেই কারণে অস্থির হয়ে উঠেছে সবাই। তবে এবার তাপের মধ্যেও খুশির খবর রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। তারা পেতে চলেছে সমস্ত বেতন।
গ্রীষ্মের দাবদাহের মধ্যে প্রাণ ওষ্ঠাগত হয়ে পরেছে সকলের। এই প্রবল অস্থিরতার মধ্যে ঠোঁটের কোনায় হাসি ফুটলো রাজ্যের বিধায়ক ও মন্ত্রী মন্ডলির। কারণ তারা এবার পেতে চলেছে সমস্ত রকমের বকেয়া ও বর্ধিত বেতন। মে মাসের শুরু হতে না হতেই পেয়ে যাবে এই সমস্ত বেতন।
এমনকি শুধু নতুন কাঠামোয় বেতনই পাবে তেমনটাই নয়। পাশাপাশি গত ৪ মাসের বকেয়া ও বর্ধিত বেতনও পেতে চলেছেন তারা। মে মাসের শুরুতেই সব মিলিয়ে কমপক্ষে তাদের ব্যাঙ্কের একাউন্টে ২ লক্ষের বেশি অর্থ ঢুকবে।







