সালটা ছিল ২০২০ , সারা পৃথিবীতে ছড়িয়ে গেলো এক বিভীষিকা। কোভিড- ১৯ নামে এক ভাইরাস সারা পৃথিবী কি তছনছ করে প্যান্ডেমিকের আকার নেয় । সেই মহামারি থেকে বাঁচতে প্রাণ দায়ী টিকা গুলিকে মানুষ হাতিয়ার করে নেয়। ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই প্রাণ দায়ী টিকা আবিষ্কার করে। অক্সফোর্ড অস্ট্রাজেনেকা সারা বিশ্বে তাদের ভ্যাকসিন কোভিশিল্ড ও ভ্যাক্সজেভ্রিয়া নামে বিক্রি করা হয়েছিল। অস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করা হলে তারা স্বীকার করেছে, তাদের তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
জানা যায়, এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা যায় রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো রোগ, এছাড়াও হার্ট এ্যাটাক এর পরিমাণ বেড়ে যায়। এই কোভিশিল্ডের প্রথম প্রয়োগ করা হয় এক মহিলার ওপর। টিকা নেওয়ার পর ওই স্বেচ্ছা সেবিকা এক অজানা রোগে আক্রান্ত হয় তবে সেটি সম্পূর্ণ ভাবে আড়াল করে ওষুধ কোম্পানি। এর পর ২০২১ সালে জেমি স্কট্ নামেএক ব্যক্তি এই টিকা নেওয়ার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। ফলে জেমি মস্তিষ্কের কার্য ক্ষমতা কমে যায় । এরপর এই ব্রিটিশ – সুইডিশ ওষুধ কোম্পানির বিরুদ্ধে ২০২৩ সালে মামলা দায়ের করে জেমি ।
ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি মানতেও চায়নি যে তাদের টিকায় গলদ আছে। কিন্তু বেশ কিছুদিন পরে জানা গিয়েছে, অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা ভারতে যার নাম কোভিশিল্ড, সেই টিকার ডোজে বিরল রোগ ধরা পড়ছে।
গত ফেব্রুয়ারি মাসে ওই ওষুধ কোম্পানি আদালতে একটি রিপোর্ট জমা দেয়। সেখানে তারা স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে ‘টিটিএস’ এর মত রোগ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।এই টিটিএস-এর পুরো অর্থ হল থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এর ফলে শরীরে রক্তএর ঘনত্ব বাড়তে থাকে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে শুরু করে।এছাড়াও রক্তে প্লেটলেট কমে যাওয়ার মত ঘটনাও ঘটতে দেখা গিয়েছে।
ব্রিটেনের হাইকোর্টে এই নিয়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ভুক্তভোগীরা ক্ষতিপূরণ দাবি করেছেন। অ্যাস্ট্রজেনেকা স্বীকারও করেছে যে টিকার ডোজেই এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ব্রিটিশ-সুইস এই কোম্পানিটির স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে। যদি তারা এও বলছেন, প্রাণের মূল্য জরিমানার চেয়ে অনেক বেশি। তাই আগাম সতর্কতা গ্রহণ করা উচিত ছিল অস্ট্রাজেনেকার।







