মাসের প্রথমদিনই তামাক সেবনকারীদের খারাপ খবর শোনালো সরকার । আজ থেকেই বাড়তে চলছে সিগারেট সহ বিভিন্ন তামাকজাত পণ্যের দাম । সিগারেট সহ পান মশলারও দাম বাড়তে চলেছে ।মূলত তামাকজাত পণ্যের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
সংসদে আজ থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এবং এই অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আবগারী বিল পেশ করেন । সেই বিলে সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে । সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়লেও বিড়ির দাম বাড়বে না ।
২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর থেকে তামাকজাত পণ্যের উপর আবগারী শুল্ক কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই দামে বিরাট পরিবর্তন আসতে চলেছে । ৭৫ মিলিমিটার দৈর্ঘ্যের বেশি ফিল্টার জাতীয় সিগারেটের প্রতি একহাজার স্টিকের দাম ছিল ১১০০০ টাকা , যা এখন হয়েছে ৭৩৫ টাকা। অর্থাৎ নতুন করে বৃদ্ধি পেয়ে ১৫ গুন । এছাড়াও নন–ফিল্টার সিগারেট বিশেষ করে ৬৫–৭০ মিলিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে নতুন দাম ৪,৫০০ টাকা, যেখানে আগের শুল্ক ছিল মাত্র ২৫০ টাকা। দাম পরিবর্তন করে হয়েছে ১৮ গুণ।
জানা গেছে, নির্দিষ্ট পণ্যের পাশাপাশি পণ্যের উৎপাদন ক্ষমতার উপরও শুল্ক বসবে । প্রত্যেক মাসে প্রতি মেশিন পিছু ১০০ টাকা শুল্ক বসবে।







