রাজনীতি

রেশন দুর্নীতির তদন্তে অরণ্যভবনে ইডি হানা, বনদপ্তরের অফিস ঘিরল কেন্দ্রীয় বাহিনী

এর আগে আমরা দেখেছিলাম একটানা ২১ ঘণ্টা বাড়িতে তল্লাশি চালানোর ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমনাকে। বাকিবুরের ১০০ কোটির সম্পত্তির খোঁজ পায় ইডি। দুবাই, বাংলাদেশে ব্যবসা রয়েছে বাকিবুরের। তাকে দফায় দফায় জেরা করেই রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর যুক্ত থাকার অভিযোগ ওঠে।

ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এজলাসে বমি করে, অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির কথা বলে কোর্ট।শারীরিক অসুস্থতার জন্য জ্যোতিপ্রিয়কে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে সন্ধ্যা ৭.০৫ মিনিট নাগাদ ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিত্‍সকরা।সেখানে তাঁর সিটি স্ক্যান, এমআরআই এবং রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করার পরে হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে।

এমনকি ইডি দফতরে হাজিরা দিতে এসে জ্যোতিপ্রিয়র সঙ্গে নিজের সম্পর্ক ফাঁস করলেন অমিত! তিনি দাবি জানিয়ে বলেন, “আমি মন্ত্রীর আপ্ত সহায়ক নই। আমি অফিসেরই এক কর্মী।একই পাড়ায় থাকার সূত্রে জ্যোতিপ্রিয়র সঙ্গে আমার পরিচয়।

একইসঙ্গে অমিত দে আরও দাবি  জানিয়ে বলেন, “আমি মন্ত্রী ঘনিষ্ট বাকিবুর রহমানকেও চিনতাম।নিয়মিতই ডিপার্টমেন্টে যাতায়াত ছিল বাকিবুরের। দফতরের একাধিক আধিকারিকের সঙ্গেও বাকিবুরের যোগাযোগ ছিল।

এছাড়াও এই প্রসঙ্গে অমিত দে বলেন, “মঙ্গলবারও আমি কিছু নথি নিয়ে আসব। আমি মন্ত্রীর পিএ নই। সম্ভবত ২০১৬ সাল অবধি অভিজিত্‍ দাস সিএ ছিলেন। এরপর আর ওই পদে কেউ যোগ দেননি।”

এবার সল্টলেকের অরণ্যভবনে ইডি হানা। বনদপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বনদপ্তরের অফিসটি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.