২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিকে দিকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার জেরে কার্যত ও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ঘর ছেড়েছে বিরোধীদলের কর্মী সমর্থকেরা। তেমনি রাজনৈতিক হিংসার হাত থেকে বাদ যায়নি ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফল ঘোষণার পর কার্যত রেকর্ড সংকট ভোটে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের টানা তিনবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী সমর্থকদের মারধরের ঘটনার খবর উঠে এসেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে। কার্যত প্রাণভয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বহু বিজেপি কর্মী সমর্থকেরা আশ্রয় নিয়েছিল ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার কার্যালয়ে। কার্যত চোখের মুখে আতঙ্কে ছাপ দেখা দিয়েছিল আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের একটাই প্রশ্ন ছিল যে তারা কি নিরাপদে আবার তাদের ঘরে ফিরতে পারবে নাকি ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সেটি হয়ে উঠবে তাদের স্থায়ী ঠিকানা। অবশেষে ঘর ছাড়া বিজেপি কর্মীর সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বরা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন দেন ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বরা । এরপর পুলিশি নিরাপত্তায় অবশেষে বাড়ি ফিরল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। বাড়িতে ফিরে কার্যত চক্ষু চরক গাছ হয়ে উঠেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির একটিও আসবাবপত্র আসতো নেই। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বাড়ি কার্যতো শ্মশানে নিস্তব্ধতা এলাকায়। এ বিষয়ে এক আক্রান্ত বিজেপি মহিলা কর্মী সমর্থক তিনি জানান নির্বাচনের ফল ঘোষণার পর, বেশ কয়েকজন আমাদের বাড়ির উপর চড়া হয়। আমাদেরকে বেধড়ক মারধর করে কার্যত প্রাণভয়ে আমরা পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম বিজেপির দলীয় কার্যালয়ের একমাস সেই দলীয় কার্যালয়ে ছিলাম অবশেষে আমরা পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে আনন্দ যেমন লাগছে তেমনি ভয়ও লাগবে। আমরা কি আগের মতন নিরাপদে জীবন যাপন করতে পারব নাকি আবারও আমাদের উপর নেমে আসবে সন্ত্রাস তা বুঝে উঠতে পারছি না। এ বিষয়ে ডায়মন্ড হারবার বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস তিনি বলেন, যেভাবে ভোট পরবর্তী হিংসার জেরে দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হয়েছে বাদ যায়নি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে বহু বিজেপি কর্মীর সমর্থকদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের পুকুরে বিষ দেয়ার মতন ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি ডায়মন্ড হারবারের সাংসদ ভাইপোর অঙ্গুলের হেলনে চলছে পুলিশ প্রশাসন। অবশেষে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় পুলিশ প্রশাসন পুলিশের উদ্যোগে বাড়ি ফিরছে আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা।
Read Next
November 14, 2026
‘সেলিম দেশবিরোধী, দেশ থেকে তাড়ানো উচিত’, বাম নেতাকে আক্রমণ পরিবহণমন্ত্রী অর্জুনের, পাল্টা জবাব শতরূপের
November 14, 2026
সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় বামেদের কটাক্ষ, ‘হিংটিংছট’ ছড়া লিখে সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা
November 14, 2026
ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, পাল্টা আক্রমণ তৃণমূল-বিজেপির
November 14, 2026
Beat Policing আরও শক্তিশালী করতে BPR&D-র সঙ্গে MOU, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 14, 2026
রেশনে ওজনে কারচুপি বা নিম্নমানের চাল-গম? অভিযোগ পেলেই এক ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস খাদ্যমন্ত্রীর
November 14, 2026
বিজেপির পতাকা ব্যবহার করে অরাজকতা বরদাস্ত নয়, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! এফআইআরের নির্দেশ
Related Articles
Check Also
Close







