সম্প্রীতি হরিদ্বারের বুগ্গাওয়ালাতে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, যুবক ৩৬ বছর বয়সি এক ব্যক্তির পায়ুদ্বারে আখের গোছা প্রবেশ করিয়ে দেয়। আক্রান্ত ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন ছিল বলে খবর। চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
অভিযুক্তের নাম প্রমোদ কুমার। তিনি হরিপুর টোঙ্গিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ ওই ব্যক্তি বার বার বলতেন যে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে জোর করতো। কিন্তু তিনি বার বারই প্রত্যাখান করে। তারপর তাকে অক্ষম বলে কটাক্ষ করত ওই ব্যক্তি।
কার্যত বদলা নিতেই তিনি ওই ব্যক্তিকে আখের জমিতে নিয়ে যায়। সেখানেই বেধড়ক মারধর করে। তারপর তাঁর মলদ্বারে আখের গোছা তিনি প্রবেশ করায়। এরপরই ওই ব্যক্তি চিৎকার করে ওঠলে, চিৎকার শুনে চারপাশ থেকে লোকজন ছুটে আসে। লোক আসতে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, জঙ্গলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে। বিএনএসের নির্দিষ্ট ধারায় মামলা করা হয়ে। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তাও পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।







